নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুবর্ণচরের আমিন বাজারে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।

নিহতের নাম সুমন নাথ (৪০)। আহতরা হলেন, মুক্তা রানী নাথ (৩৮), মেয়ে সাথী রাণী(১১) ও অনিতা রাণী নাথ(৭)। আহতদের নোয়াখালী জেনারেল হসপাতালে ভর্তি করা হয়েছে।

চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, রাতে সুবর্ণচর থেকে সিএনজি চালিত অটোরিক্সায় হতাহতেরা মাইজদী আসছিল। পথে আল আমিন বাজারের দক্ষিনে ভাঙ্গার পোল এলাকায় বিপরীত দিক থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস নামের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা একই পরিবারের ৪ জন আহত হন।

পরে স্থানীয় এলাকাবাসী গুরতর আহত অবস্থায় ৪জনকে নোয়াখালী জেনারেল হসপাতালে ভর্তি করে। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা রানী নাথের ভগ্নিপতি সুমন নাথের মৃত্যু হয়।

এম এ