জেলার সীতাকুণ্ড ও লোহাগাড়া থানায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের জামায়াতের ১ জন ও শিবিরের ৫ জন কর্মী রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, সীতাকুণ্ড ও লোহাগাড়া থানা থেকে জামায়াত-শিবিরের ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে।
এএইচ





