সিলেটে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রদল ও শিবির নেতাসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সিলেট নগরী ও জেলায় বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রহমত উল্লাহ জানান, সিলেট মহানগরীতে ২৫ জন এবং সিলেট জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়।
এমকে





