ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয় জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর হাইওয়ে পুলিশের ওসি হোসেন সরকার। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি জানান, গজারিয়া এলাকায় ঢাকাগামী সেবা গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএইচ