২০ দলীয় জোটের শীর্ষনেতৃবৃন্দের মুক্তি এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টকালের রাজপথ, নৌপথ, রেলপথ অবরোধের সমর্থনে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেছে গাজীপুর মহানগর শিবির।

মঙ্গলবার সকাল ৯ টায় গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরীর প্রকাশনা সম্পাদক রেজাউল করিম, শিবির নেতা জহির উদ্দিন, জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে মহানগরীর সভাপতি সংক্ষিপ্ত সমাবেশে বলেন, সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাই সরকার নিরীহ মানুষের উপর অত্যচার শুরু করে দিয়েছে গুম,খুন,গ্রেফতার সহ সকল অপকর্মে লিপ্ত হয়েছে এই অবৈধ সরকার, তাই মানুষের গনতন্ত্র পুনরুদ্ধার করে অবৈধ সরকাররে পতন ঘটিয়ে সকল নেতৃবৃন্দকে মুক্ত করা হবে।
আগামী দিনে রাজপথে থেকে সবাইকে আন্দোলনের আহবান জানিয়ে মিছিলটি শেষ হয়।

ইআর