পঞ্চগড় শহরের জালাসী মোড় এলাকা থেকে গাড়ি পোড়ানো মামলায় জেলা শিবিরের সেক্রেটারিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. তোফায়েল প্রধান (২৯) ও দফতর সম্পাদক আমিরুল হাসানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে শহরের জালাসী মোড় এলাকা তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেফতার তোফায়েল সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকার মৃত আকবর আলীর ছেলে ও আমিরুল হাড়িভাষা ইউনিয়নের ভূষিপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তোফায়েলের নামে গাড়ি পোড়ানোসহ ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং আমিরুল হাসানের নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
এআই/ইআর





