জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন বৃহস্পতিবার দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির।
সকাল ৯টায় দিনাজপুর শহরের নিমতলা থেকে মিছিলটি শুরু হয়ে মুন্সিপাড়া হয়ে বুটিবাবুর মোড়ে শেষ হয়।
হরতালে চোরাগুপ্তা হামলার ভয়ে অধিকাংশ দোকান-পাট,মিল-কারখানা, বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি সংখ্যা কম।
রিক্সা-ভ্যান,অটোরিক্সা,টেম্পু,নসিমন চলাচল করলেও দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হিলি স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এআর





