গাজীপুরে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে গণপিটুনির পর বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহতের নাম- আশ্রাব আলী (৩৫)। তিনি পটুয়াখালীর ধুমকি থানার টাঙ্গাসিয়া থানার আইয়ুব আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি চাপাতি, দুটি চাকু এবং একটি রাম দা উদ্ধার করেছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, সোমবার রাত একটার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল সুরাবাড়ির একটি বাশ ঝাড়ে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রামাবাসী তা দেখে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে। পরে গ্রামবাসী আশ্রাব আলীকে ধরে গণপিটুনি দেয়।
খবর পেয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৫টার দিকে মারা যায়।
কেএইচ





