২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে গাংনী থানায় দুইজন ও মুজিবনগর থানায় ৭ জনকে আটক করা হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের অংশ হিসেবে রোববার রাতে বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন ৯ জনকে আটক করা হয়েছে।
এআর





