সিলেটের জিন্দাবাজারের একটি মার্কেট থেকে তাহির মিয়া (৭০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জিন্দাবাজারের শুকরিয়া মার্কেটের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের সময় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, দীর্ঘদিন ধরে তাহির মিয়া হৃদরোগে ভুগছিলেন বলে তার ছেলে সাহাদ উদ্দিন জানিয়েছেন।
মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।
এএইচ





