বেসরকারি বিশ্ববিদ্যাল, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ২০১৪-১৫ অর্থ বছরে ১০ শতাংশ কর প্রদানের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার শিক্ষা ব্যাবস্থার উন্নয়নের কথা বললেও তারাই শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করছে। শিক্ষার্থীরা যে পরিমানে জিপিএ-৫ পাচ্ছে তাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও জায়গা নেই।

বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত আসন না থাকায় শুধু উচ্চবিত্ত নয়, মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। তাই তাদের উপর ১০ শতাংশ করের বোজা চাপিয়ে দিলে তাদের পড়ালেখা বন্ধ হতে পারে।

বক্তারা বলেন, অনেকে জমি বিক্রি করে অথবা কৃষি কাজ করে সন্তানের পড়ালেখার খরচ জোগায়। তাদের জন্য এটা খুবই কষ্টকর।

শিক্ষা মন্ত্রীকে দায়ী করে বক্তারা বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেও প্রশ্নপত্র ফাস করে শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংস করা হচ্ছে।

বক্তারা অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার টাকা আছে আপনি আপনার সন্তানকে বিদেশে পড়ালেখা করান। আমরা গরিব বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের কোন উপায় নেই।

শিক্ষা মৌলিক অধিকার নয় এবং শিক্ষার সঠিক ব্যাবস্থা করতে সরকার বাধ্য নয় যদি এমন হয় তাহলে আপনি ঘোষণা করে দিন।

ইআর/এমকে