জেলার বক্তারপুর গ্রামে সুমতি রানী দাস নামের এক গৃহবধূর ওপর সোমবার গভীর রাতে এসিড ছুড়েছে দুর্বৃত্তরা। মুখ ও পেটে দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল হাসপাতালে।
এসিডদগ্ধ সুমতি রানী (৩৫) বক্তারপুর গ্রামের কমলচন্দ্র দাসের স্ত্রী।
দগ্ধ গৃহবধূর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে সুমতি রানীর ঘরের জানালা খোলা পেয়ে সেখান থেকে এসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. মৌসুমী বলেন, ‘সোমবার রাত দুইটার দিকে এসিডদগ্ধ ওই নারীকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
‘তার মুখ ও পেট দগ্ধ হয়েছে,’ যোগ করেন ডা. মৌসুমী।
কালিগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।’
এমকে





