বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ধামরাইয়ে যুবদল আয়োজিত সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুড়ে শেষে সমাবেশ শুরুর মুহূর্তেই পুলিশ গিয়ে তা পণ্ড করে দেয়।

ধামরাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহামদ অভিযোগ করে বলেন, পুলিশ আমাদের ব্যানার কেড়ে নেয় এবং কর্মসূচিতে আসা নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, অনুমতি না থাকায় সমাবেশ করতে দেওয়া হয়নি।

এমকে