রাজধানীর মোহাম্মদপুরে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।নিহত নারীর নাম নাজমা বেগম (২৫)বলে জানা যায়।
আজ শনিবার ভোর ৪টার দিকে বসিলা কবরস্থান সংলগ্ন কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর ৫টার দিকে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নাজমা স্বামী তবু আলীর (৩২) সঙ্গে বসিলা হাউজিং এলাকায় শাহীনা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।
স্বামীর সঙ্গে ঝগড়া করে শুক্রবার রাত তিনটার দিকে বাসা থেকে বের হয়ে যান তিনি। এরপরই এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাজমার গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]