খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জামতলী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। (২১শে ফেব্রুয়ারি) বুধবার সকাল ৯টার দিকে দীঘিনালার জামতলী যৌথখামার রাবার বাগান থেকে লাশটি উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ।

নিহত যুবকের পরিচয় পাওয়া না গেলেও অসমর্থিত একাধিক সূত্র বলছে, নিহত যুবক ইউপিডিএফ(প্রসিত) গ্রুপের সদস্য ।

তবে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা জানান, দীঘিনালার একটি ঘটনার খবর পেয়েছি। বিস্তারিত তথ্য পেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন ভূইয়া জানান, রাবার বাগান এলাকায় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে। এখনও লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বকর/এমআর