যমুনা গ্রুপের ‘দখল’ থেকে নিজেদের বসতভিটা উদ্ধারে সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী আবারো প্রতিবাদ মুখর হয়ে উঠেছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে বসতভিটা ফেরতের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা।
এসময় দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে ছিল ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘কালিয়াকৈর পেপসিগেটের আরো ৪৫টি অন্ধ পরিবারকে যমুনার বাবুলের সন্ত্রাসী হাজী ওসমানের নির্যাতনের কবল থেকে রক্ষা করুন’ লেখা ব্যানার।
গাজীপুর সমাজকল্যাণ ও অন্ধ পুনর্বাসন সোসাইটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনটির সভাপতি সাহাজুদ্দিন বলেন, ‘গাজীপুরের সফিপুরে বন বিভাগের ১৪ বিঘা জমি নিয়ে অন্ধেরটেক পল্লী গড়ে তুলেছিলাম। সেখানে বসতি তুলেছিল শতাধিক অন্ধ পরিবার। নাম দেয়া হয়েছিল অন্ধেরটেক।’
তিনি বলেন, ‘২০০২ সালে অন্ধেরটেক জোর পূর্বক দখল করে নেয় যমুনা গ্রুপের বাবুল। বাবুলের ভাড়াটিয়া সন্ত্রাসীরা অন্ধদের বাড়ি ঘর ভেঙে দেয়। সেখান গড়ে তোলে মদের (হান্টার) কারখানা। ওই সময় প্রতিবাদ করতে গিয়ে গুপ্ত হত্যার শিকার হন সেলিম, বারেকসহ তিন জন প্রতিবন্ধী।’
‘অন্ধের টেক’ গঠন প্রসঙ্গে জানান, আমরা অন্ধকল্যাণ সমিতি গঠন করেছিলাম ১৯৮৫ সালে। সমিতিটি সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন করা হয়। বাড়ি করার জন্য জমি চাইলে তৎকালীন জেলা প্রশাসক আমাদেক ওই জায়গাটি দিয়েছিলেন। সেখানে আমরা দীর্ঘ ১৫ বছর বাড়ি করে ছিলাম। কিন্তু বাবুলের সন্ত্রাসীরা আমাদের উচ্ছেদ করেছে। একই তথ্য দেন প্রতিবন্ধী আব্বাস উদ্দিন।
খুলনা জেলার খালিশপুরের বাসিন্দা আব্দুর রহমান রাজু ও জীবিকার তাগিদে গাজীপুরে এসেছিলেন। তিল তিল করে টাকা জমিয়ে অন্ধেরটেক পল্লীতে ঘর তুলেছিলেন। কিন্তু তারও ঘরটি ভেঙে দিয়েছে বাবুলের সন্ত্রাসীরা।
আব্দুর রহমান রাজু জানান, ঘর হারিয়ে এখন থাকেন কেরানীগঞ্জে। জীবন চলে ভিক্ষাবৃত্তি করে। জন্মান্ধ মোসলেম তালুকদারও ঘর তুলেছিলেন অন্ধের টেকে। এ রকম শতাধিক পবিবার ঠাঁই করে নিয়েছিলেন যার কারণে নাম হয়েছিলো ‘অন্ধের টেক’। কিন্তু বাবুলের থাবায় সব ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। সবকিছু হারিয়ে পথের ভিখারী হয়েছেন তারা।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
বসতভিটা উদ্ধারে অন্ধদের বিক্ষোভ
যমুনা গ্রুপের ‘দখল’ থেকে নিজেদের বসতভিটা উদ্ধারে সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী আবারো প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করে।





