যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি তাকে সস্ত্রীক বাংলাদেশের উন্নয়ন দেখতে আসারও আমন্ত্রণ জানান।
বুধবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।
ডোনাল্ড ট্রাম্পকে দেয়া প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

বার্তায় ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা করে শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ই আপনার অনন্য সাধারণ নেতৃত্বগুণ এবং আমেরিকার জনগণ ও বিশ্ব মানবতার সেবা করার যোগ্যতার প্রমাণ।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন।
মঙ্গলবারের নির্বাচনে ৭০ বছর বয়সী ট্রাম্প হারিয়েছেন সাবেক ফার্স্টলেডি ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যে ২৭০টি পেলেই চলে।
বুধবার ভোট গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের ২৮৯টি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং হিলারি ভোট পেয়েছেন ২১৮টি। ।
নতুন বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্ব পালনের জন্য শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
এমই





