২০ দলীয় জোটের টানা ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে রাজধানীর মহাখালীতে মিছিল করেছে ঢাকা পলিটেকনিক শিবিরের নেতাকর্মীরা।

সোমবার সকাল ৮ টায় মহাখালীর কাঁচাবাজার এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। মিছিলে নেতৃত্বে দেন মহানগরী উত্তরের শিক্ষা সম্পাদক ওমর খৈয়াম।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা পলিটেকনিক শিবির সভাপতি, আইএইচটি সভাপতিসহ ঢাকা পলিটেকনিক শিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর