বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সেক্রেটারি আহমদ ইমতিয়াজের নেতৃত্বে গাজীপুরের বিভিন্ন স্থানে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


এ সময় মহানগরীর সেক্রেটারি বলেন, আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ত হল গাছে গাছে সবুজ দেশ গড়ে প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা। ছাত্রশিবিরের প্রত্যেক জনশক্তি যেন এ দায়িত্ত্ব গুরুত্ব সহকারে পালন করে, তার জন্য সবাইকে অগ্রগামী ভুমিকা পালন করার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরীর মানবউন্নয়ন সম্পাদক মু. গোলাম কিবরিয়া টঙ্গি কলেজ সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইআর