সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে আজ। এর অংশ হিসাবে আজ সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এদিকে দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে আজ সৌদি আরবে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানিয়েছেন।
জেএ





