রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে নওগাঁর ২ জন, জয়পুরহাট ও ঝিনাইদহের ১ জন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৩ জন উপসর্গ নিয়ে এবং ১ জন নেগেটিভ হওয়ার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩০ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ১৮২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ৪ দশমিক ৯৬ শতাংশ।

এমবি