নাটোরের লালপুর উপজেলায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - উত্তর লালপুর গ্রামের তরি মণ্ডলের ছেলে ভ্যানচালক আমিরুল ইসলাম (৪৫), ভ্যানযাত্রী জিল্লুর রহমান (৭০), জহুরুল ইসলাম (৫২) ও অজ্ঞাতনামা একজন।

নিহত তিন যাত্রীই লালপুরের তিলকপুরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সবার বাড়ি সিরাজগঞ্জে।

আহতদের মধ্যে পিকআপ চালক রাব্বি মণ্ডলকে (৩২) লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়দুর বলেন, ঈশ্বরদী থেকে লালপুরগামী ট্রাকটি দক্ষিণ লালপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

জেড/এমবি