দিনাজপুরে কেবিএম কলেজের সামনে ট্রাক্টর-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে বীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।

সাইফুল ইসলাম জেলার বীরগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকার খোকা মিয়ার ছেলে এবং ইসলাম পেপার হাউজের পরিচালক।

শনিবার বিকাল ৪ টায় দিনাজপুর-রামসাগর সড়কের মাসিমপুর কেবিএম কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলামের ভাই সাদেকুল ইসলাম জানান, ব্যবসায়িক কাজ শেষে সাইফুল ইসলাম রাম সাগর এলাকা থেকে মোটর সাইকেলযোগে বীরগঞ্জ ফিরছিল।

পথিমধ্যে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাসিমপুর কেবিএম কলেজের সামনে একটি ট্রাকটারের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সাইফুল ইসলাম রাস্তার উপর সিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যায়।

তরুন এই ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

এআই