সিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর আড়াই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহযোগিতায় চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার গোলাপগঞ্জ ইউপির রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হচ্ছেন— গোলাপগঞ্জ উপজেলার আমুড়া নয়াটুল গ্রামের রুহুল আমিন (২৬), বিয়ানীবাজার উপজেলার চারখাই সাচান গ্রামের সাহেদ আহমদ (২৫), একই উপজেলার আলীনগর গ্রামের আজহার আহমদ রিফাত (২৭) ও একই উপজেলার চারখাই ইউপির নিজ আদিনাবাদ গ্রামের ছায়মন আহমদ (২২)।
গোলাপগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী জানান, সকালে উপজেলার শেরপুর গ্রামের প্রবাসী হারিছ উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার আড়াই লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য উপজেলা সদরে আসছিলেন।
এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতার সহযোগিতায় ওই চারজনকে আটক করা হয়।
কেএইচ





