ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈববপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কেএম আবদুল হক এবং ইউপি সদস্য দিপালী রানী দাসের বিরুদ্ধে উন্নয়ন মূলক কাজের অর্থ আত্মসাতের অভিযোগে ৩ মামলার অনুমোদন দিয়েছে দুদক।
আজ মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
জানা যায়, ইউপি চেয়ারম্যান ও সদস্য ওই এলাকায় পৃথক ৩টি উন্নয়ন মূলক কাজের বরাদ্দ করা টাকার মধ্যে প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাত করেন। ঘটনায় ওই এলাকায় সংশ্লিষ্ট থানায় দন্ডবিধি ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করবে দুদক।
দুদকের উপ পরিচালক এ কে এম ফজলুল হক অনুসন্ধানী প্রতিবেদনটি দুদকে জমা দেন।

ঢাকা, একে, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম