সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

সিলেট মহানগর বিএনপি’র আহবায়ক মিফতাহ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজালাল উপশহরের ‘ই’ ব্লকের রাস্তার সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাডভোকেট হাবিবকে আটক করেছে।

মহানগর পুলিশের শাহপরান থানার অফিসার ইন চার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, শাহজালাল উপশহর এলাকা থেকে অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

কেএইচ