জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের কেরানীগঞ্জ পশ্চিম থানার উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

থানা আমীর আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো: শাহিনুর ইসলাম। বক্তব্য রাখেন- জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান আজাদী ও কাওসার উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী আর্ত-মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা আজ এতিমদের মাঝে খাদ্য বিতরণ করছি। এতে কেউ ন্যুনতমভাবে উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।

তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি

এমবি