নড়াইলের লোহাগড়ায় রথের মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ শিশু, দু'জন নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উল্টো রথযাত্রার মেলার মাঠে বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- আংটি বিক্রেতা মঞ্জু সরকার, ওবাইদুর রহমান, ফুল বিক্রেতা সানোয়ার, ওজন মাপা দোকানী আ. গাফফার, মফিজুর রহমান, সুমন, লিপি খানম, রেকসোনা বেগম ও তার শিশু মেয়ে রিপুতা, আরিফ, অনিক, সাজেম, অয়ন দত্ত, তার ভাই অংকন দত্ত, আকাশ আহম্মদ শ্রাবন ও পিয়াস।

আহতদের মধ্যে শিশু পিয়াসের বাম হাত হাতের অবস্থা গুরুতর। এ ছাড়া অনেকেরই জ্ঞান ফেরেনি। আহতদের লোহাগড়া হাসপাতাল, নড়াইল সদর হাসাপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

লোহাগড়ায় থানার কর্তব্যরত এএসআই বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ