সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে শিশুসহ এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে তাকে আটক করা হয়।

আটককৃত স্বপ্না বেগম (২৫) ভারতের কলকাতা রাজ্যের মনপুর এলাকার স্বপন দেবের স্ত্রী। তার সঙ্গে দেড় বছরের শিশু সৌরভও রয়েছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন জানান, চা বাগানের শ্রমিক নেতা রাজু গোয়ালা ও বাহাদুর মেম্বারের কাছ থেকে খবর পেয়ে স্বপ্না ও শিশু সৌরভকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা থানায় গেলে আটককৃত স্বপ্না বাংলাদেশে আসার বিবরণ দেন।

তিনি বলেন, ‘বাড়িতে আমার মা নেই। স্বামীও তালাক দিয়েছে। তাই কাজের জন্য বাধ্য হয়ে মামা সুদ্বীপ দেবের সঙ্গে বাংলাদেশে আসি।’

তিনি জানান, গত মঙ্গলবার বেনাপুল হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। বুধবার তার মামা সুদ্বীপ তাকে সিলেটে নিয়ে আসেন। সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ বাস টার্মিনালে বাস থেকে নামার পর মামা সুদ্বীপ পালিয়ে যায়। এরপর তিনি লাক্কাতুড়া চা বাগানে গিয়ে আশ্রয় চান। তখন তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এমকে