জাতীয় পার্টির (জাপা) ঝালকাঠি সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা মো. বজলুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবদুল আলিম।
সদর উপজেলা শাখার বিদায়ী সভাপতি আনোয়ারুল ইসলাম খোকনের সভাপতিত্ব বক্তব্য রাখেন, জেলা জাপার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান, আলী হোসেন নান্নু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সৈয়দ আবু শহীদ, তৈয়বুর রহমান ও বেলায়েত হোসেন এবং উপজেলা ও ইউনিয়ন নেতরা।
পরে আনোয়ার হোসেন তালুকদারকে সভাপতি, মহিউদ্দিন হাওলাদার চুন্নুকে সাধারণ সম্পাদক ও আবদুস সালামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





