আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ২০০৩ সালে দিবসটি ঘোষণা করে জাতিসংঘ। সারাবিশ্বের সঙ্গে তাল মিলেয়ে বাংলাদেশে দিবসটি পালন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চুপ্পু এক বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে শুরু দিবসটির কার্যক্রম শুরু করেন।
দুদকের প্রধান কার্যালয় হতে র্যালী শুরু হয়ে কাকরাইল মোড়-বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মিলিত হয়। এরপর দুদক প্রধান কার্যালয়ের সামনে এসে তা সমাপ্ত হয়।
মানববন্ধনে সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের (আনকাক) সদস্য হিসেবে প্রতিবারের মতো এবারও এ দিবসটি উদযাপন করছি। দুর্নীতি দূর করার উদ্দেশ্যেই আমরা এ দিবস পালন করি।’
দুদকের সঙ্গে র্যালীতে অংশ নেয় দুর্নীতি বিরোধী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) সদস্যরা।
এমকে





