রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৪ ফেব্রয়ারি) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন জানান, কমলাপুরগামী একটি ট্রেনের থাক্কায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতর নামপরিচয় এখনও জানা যায়নি। মরদেহ পুলিশ হেফাজতে আছে।
ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।





