চট্টগ্রামের ৫ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।
চলমান টানা অবরোধে বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
চট্টগ্রাম জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা স্থানীয় জামায়াত-শিবির ও বিএনপির কর্মী। চলমান অবরোধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে আটককৃতরা সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেএইচ





