সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী কাশেম পাগলার মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

রোববার বিকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইন চার্জ (ওসি) হেলাল উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

কেএইচ