চট্টগ্রামের দুই উপজেলা থেকে বিএনপি, জামায়াত ও শিবিরের ৭ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুইজন বিএনপি, দুইজন জামায়াত ও তিনজন শিবিরের কর্মী।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, ‘বৃহস্পতিবার দিন ও রাতভর চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের ৭ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’
জেএ





