আউশ ধানের জাত ব্রি ধান ৫৫ এর ফসল কর্তন উপলক্ষে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে কৃষকের মাঠ দিবস।

দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের হালজায় গ্রামে রোববার বিকেলে এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন,দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান।

দক্ষিণ এশিয়ায় দানাদার শষ্য নিবিড়ায়নে উদ্যোগ-সিসা বাংলাদেশের অর্থায়নে সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিসা রংপুর হাব এর সহযোগী বিজ্ঞানী ড. হজরত আলী,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড.আতাউর রহমান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস,বিরল উপজেলা কৃষি অফিসার আশরাফুল আলম ও সোসাইটি ফর উদ্যোগের নির্বাহী পরিচালক উম্মে নাহার।

আলোচনার আগে অতিথিবৃন্দ আউশ ধানের জাত ব্রি ধান ৫৫ এর  মাঠ পরিদর্শন ও ফসল কর্তন করেন।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ