ভারত থেকে চোরাপথে বাংলাদেশে ফেরার সময় একই পরিবারের তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার মধ্যরাতে ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- ক্ষীতিশ মণ্ডল, তার স্ত্রী মুক্তা মণ্ডল ও মেয়ে প্রেমা মণ্ডল। তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, তারা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে ফিরছিলেন। ভোমরা বিজিবির  সদস্যরা তাদের আটক করেছে।

তিনি আরও জানান, আটকদের শাকরার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এমআর
messenger sharing button
twitter sharing button