কুষ্টিয়ার পোড়াদহে বিশ্ব চড়ুই পাখি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে সাফ সংস্থার আয়োজনে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বন্যপ্রাণির নিরাপদ আশ্রয়স্থলের জন্য ঝুঁড়ি প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির জন্য এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রকৃতি ও জীবন নিবিড়ভাবে সর্ম্পকযুক্ত। আগে চড়ুই পাখির কিচিরমিচির ডাকে আমাদের ঘুম ভাঙাতো। এখন আর সেই ডাক খুব একটা শোনা যায় না। তাই রেলস্টেশনসহ বিভিন্ন স্থাপনার মধ্যে বা গাছে চড়ুই পাখিসহ অন্য যেকোনো পাখি যেন নিরাপদে বাস ও বংশ বৃদ্ধি করতে পারে সেই সহায়ক পরিবেশ তৈরি করার জন্য যাত্রী-সাধারণসহ সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা।
সাফ এর নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পোড়াদহ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান হোছাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রোজেক্টর ইউনিয়ন সমন্বয়কারী মনিরা খাতুন। অনুষ্ঠান শেষে চড়ুই পাখি ও কবুতর নিরাপদে বংশ বৃদ্ধির জন্য প্লাটফর্মের সেডগুলোতে ঝুড়ি টাঙ্গানোর ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য,২০ মার্চ বিশ্ব চড়ুই পাখি দিবস।
কেএইচ





