বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও যাত্রাবাড়ী পূর্ব থানার আমীর মোঃ শাহাজাহান খানের মা মিসেস রৌশনারা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা রৌশনারা বেগমের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুমা রৌশনারা বেগম আজ সকাল ৯.২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ তার গ্রামের বাড়ী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন বড় গোপালপুর খান কান্দিতে নেয়ার পর অনুষ্ঠিত হবে এবং সেখানেই মরহুমার দাফন সম্পন্ন হবে।

এএস