গ্রীষ্মকালীন ছুটিতে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হাজি দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের এলেঙ্গায় ৫ ছাত্রকে বহনকারী সিএনজি অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রীষ্মকালীন ছুটিতে গ্রামের বাড়ী জামালপুরের উদ্দেশ্ দিনাজপুর-ঢাকাগামী দ্রুতযান ট্রেনে করে রওনা দেন ওই ৫ ছাত্র। টাঙ্গাইল রেলস্টেশনে নেমে একটি সিএনজি অটোরিকশাযোগে জামালপুরগামী বাসস্ট্রান্ডের দিকে রওনা দেন তারা। এসময় এলেঙ্গায় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন মেহেদী নামের এক ছাত্র। এছাড়া বাহারুল নামের অপর ছাত্রকে সিএমএইচে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
আহত ৩ জনের মধ্যে নাঈম ময়মনসিংহ হাসপাতালে কোমায় রয়েছে। এছাড়া ছোটন ও সজিবের অবস্থা গুরুতর।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





