বিএনপির-জামায়াতের ২১ কর্মী আটক হয়েছেন। মঙ্গলবার দিন ও রাতভর চট্টগ্রামের পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে তিনজন বিএনপির, ১০ জন জামায়াতের ও আটজন শিবিরের কর্মী।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড, হাটহাজারী, জোরারগঞ্জ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন সময়ে নাশকতা ও সহিংসতা সৃষ্টি করে আসছিল।’
জেএ





