চট্টগ্রামের পটিয়া উপজেলায় লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার মনসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. আবু বকর (৫০) ও সুব্রত তালুকদার (২৩)। অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০ বছর বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জিল্লুর রহিম জানান, গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় লেগুনাটি। এরপর সেটি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
জেড





