গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাসচাপায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মো. দাউদ হোসেন জানান, সফিপুর এলাকায় চন্দ্রাগামী আজমেরী পরিবহনের একটি মিনিবাস ও বিপরীত দিকের গরুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা ঘটলে ট্রাকচালক লাফ দিয়ে রাস্তায় পড়েন।

এ সময় ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি।

এআর