রংপুরের মিঠাপুকুরে বস্তা বন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার এনায়েতপুর নামক এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইন চার্জ (ওসি) রবিউল আলম জানান, সোমবার মধ্যরাতে উপজেলার এনায়েরপুর এলকায় কে বা কারা অজ্ঞাত এক যুবককে গলায় রশি দিয়ে বেধে হত্যা করেছে। পরে তার লাশ বস্তাবন্দি করে ফেলো যায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় কাউকে আটক করা হয়নি।

এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ