জয়পুরহাটের সদর রোডের ব্র্যাক ব্যাংক থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

শুক্রবার রাতে সিঁদ কেটে এসব টাকা চুরির ঘটনা ঘটেছে।

 

জয়পুরহাট সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেছনের দেয়াল কেটে চোরচক্রটি এক কোটি ৫৫ লাখ টাকা চুরি করে পালিয়ে গেছে। 

 

তবে ব্যাংকের ব্যবস্থাপক ফজলে রাব্বি মোবাইল ফোনে চুরির কথা স্বীকার করে বলেন, চুরির খবর পেয়ে রাজশাহী থেকে ফিরছি। এই মুহূর্তে কত টাকা চুরি হয়েছে তা না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

 

জানা গেছে, আজ শনিবার ব্যাংকের এসএমই ইউনিট-সংলগ্ন ঘরের পেছনের দেয়াল ভাঙা দেখে কর্মচারীরা চুরির বিষয়টি জানতে পারেন। চোরের দল সিসিটিভি ও নষ্ট করে যায়।

 

পুলিশের ধারণা, ব্যাংকের সঙ্গে লাগোয়া একটি ঘর ভাড়া নিয়ে পেশাদার চক্রটি এ কাজ করেছে। এর সঙ্গে স্থানীয় কোনো ব্যক্তি জড়িত বলেও সন্দেহ করছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, "ব্যাংকসংলগ্ন বাড়ি ভাড়া নিয়ে ৩-৪ জন চোরের একটি সংঘবদ্ধ দল পেছনের দেয়াল কেটে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি করে পালিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর,এসএইচ