ইফতার মাহফিলে অংশ্রগ্রহণ করতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বিএনপিকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে রংপুর জেলার মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।
মিঠাপুকুর থানার এসআই মিজান জানান, এই ২ কর্মী মিঠাপুকুর থেকে মোটরসাইকেলযোগে পীরগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়া থেকে রংপুরগামী একটি ট্র্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থালেই নিহত হন।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





