রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম অমিত হাসান (১৩)।

রোববার সন্ধ্যায় নগরীর বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অমিত হাসান বহরমপুর এলাকার ইব্রাহীমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অমিত হাসান কানে ইয়ারফোন দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় রহনপুর থেকে রাজশাহীর স্টেশনের অভিমুখে আসছিল কমিউটার ট্রেন।

এতে ট্রেনের নিচে পড়ে অমিত হাসানের দুই পা ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থালেই মারা যায়।

রাজপাড়া থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকা, ২৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস