গাইবান্ধায় বিএনপি-জামায়াতের গ্রেফতারকৃত ৮ কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এরআগে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে টাইমনিউজবিডিকে জানান, তাদের বিরুদ্ধে নাশকতার ঘটনায় মামলা রয়েছে।
এমকে





