শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ রোববার দুপুরের দিকে এক শোকবার্তায় বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি।
রোববার সকালে শ্রীলঙ্কায় খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কয়েকটি গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ শতাধিক মানুষ।
রোববার স্থানীয় সময় সকাল পৌনে ন'টার দিকে কলম্বোর সেন্ট আন্থোনি'স চার্চ, পশ্চিম উপকূলীয় শহর নেগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চ ও ব্যাটিকাকোলার জিওন চার্চে শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়।
একই সময়ে কলম্বোর পর্যটকদের কাছে জনপ্রিয় ৩টি বিলাস বহুল হোটেল শাংরি-লা, সিনামন এবং কিংসবারিতে হোটেলেও বোমা হামলা চালানো হয়। হোটেলগুলোতে আহতদের মধ্যে অধিকাংশই বিদেশী পর্যটক বলে জানা গেছে।
এএস





