সিলেটের বিয়ানীবাজার উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছে। আর এঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের শেওলা সেতুর উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবদুল হাফিজ নামের (৪০) একজন মারা যান। তার বাড়ি উপজেলার মাথিউরা ইউনিয়নের সুতারকান্দি গ্রামে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবের আহমদ দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান,পুলিশ বাসটি আটক করেছে। দুর্ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।
এআই





